আমাদের সম্পর্কে
ShebaZone.com একটি তথ্যভিত্তিক ওয়েবসাইট, যার লক্ষ্য মৌলভীবাজার সদর উপজেলার স্বাস্থ্যসেবা সম্পর্কিত সব তথ্যকে এক জায়গায় নিয়ে আসা। আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা সহজেই হাসপাতালে ভর্তি, ডায়াগনস্টিক সেবা, ডাক্তার চেম্বার, ব্লাড সার্ভিস, এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবার তথ্য পেতে পারেন।
আমাদের লক্ষ্য
আমাদের মূল লক্ষ্য হলো:
-
স্থানীয় স্বাস্থ্যসেবা সহজলভ্য করা
-
দ্রুত তথ্য প্রদান করে জরুরি সময় বাঁচানো
-
সাধারণ মানুষের জন্য ডাক্তারের ভিজিট, সিরিয়াল, চেম্বার সময়সূচী ইত্যাদি তথ্য সহজ করা
তথ্য সংগ্রহের পদ্ধতি
ShebaZone-এ প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসকের চেম্বার, সরকারি ও বিশ্বস্ত স্বাস্থ্যসেবা উৎস এবং সরাসরি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়। প্রকাশের আগে তথ্য যথাসম্ভব যাচাই করা হয় এবং পরিবর্তন হলে নিয়মিত হালনাগাদ করার চেষ্টা করা হয়।
কোনো তথ্য ভুল বা পুরোনো মনে হলে ব্যবহারকারী আমাদের জানাতে পারেন। যাচাই শেষে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক তথ্য:
-
ডাক্তার: তাদের নাম, ডিগ্রি, চেম্বার, সিরিয়ালের সময়সূচী
-
হাসপাতাল ও ক্লিনিক: ঠিকানা, ফোন নাম্বার ও সেবাসমূহ
-
ডায়াগনস্টিক সেন্টার: বিভিন্ন পরীক্ষার নাম, মূল্য ও সেবাসমূহ
-
রক্ত ও ব্লাড ডোনেশন: স্থানীয় ব্লাড ডোনার সংগঠনের তথ্য
-
এ্যাম্বুলেন্স: জরুরি পরিবহনের নম্বর ও অবস্থান
-
ব্লগ: স্বাস্থ্য সচেতনতা, রোগ প্রতিরোধ, চিকিৎসা-সংক্রান্ত সাধারণ তথ্য এবং স্থানীয় স্বাস্থ্যসেবা বিষয়ক গবেষণাভিত্তিক ও তথ্যসমৃদ্ধ নিবন্ধ।
- ক্যারিয়ার/জবস: চাকরির বিজ্ঞপ্তি
দায়বদ্ধতা এবং আপডেট নীতি
ShebaZone.com একটি ব্যক্তি মালিকানাধীন ওয়েবসাইট। আমরা কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের অংশ নই। আমাদের তথ্যভিত্তিক পোস্টগুলো কোনো নির্দিষ্ট ক্রমানুসারে নয় এবং শুধুমাত্র সাধারণ মানুষের সাহায্যার্থে প্রকাশ করা হয়।
যদি কোনো তথ্য ভুল বা পুরনো হয়, অথবা আপনি চান আপনার প্রতিষ্ঠান/তথ্য মুছে ফেলতে, অনুগ্রহ করে আমাদের [Contact Page]-এ যোগাযোগ করুন।
ShebaZone কোনো চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠান নয় এবং এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
কিভাবে ShebaZone ব্যবহার করবেন?
যোগাযোগ:
📧 Email: [email protected]
🌐 Website: www.shebazone.com
📍 অবস্থান: মৌলভীবাজার, সিলেট বিভাগ, বাংলাদেশ